চিকিৎসার পাশাপাশি টিকাকরণ শুরু সঞ্জীবন হাসপাতালে
দি নিউজ লায়ন ; করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করার পাশাপাশি এবার টিকাকরনের জন্য বেছে নেওয়া হল রাজ্যের অন্যতম কোভিড হাসপাতাল ফুলেশ্বরের সঞ্জীবনকে। শুক্রবার থেকে এই হাসপাতালে টিকাকরণের কাজ শুরু হল। এদিন সঞ্জীবন হাসপাতালে অধিকর্তা ডাঃ শুভাশিষ মিত্র ও ডাঃ গালিয়া মিত্র সহ ১০০ জন করোনা টিকা নেন। সঞ্জীবন হাসপাতাল সূত্রে খবর শুক্রবার শুধুমাত্র হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী টিকা নিলেও শনিবার থেকে এখানে নিয়মিত টিকাকরণের কাজ চলবে।
গত মার্চ মাস থেকে রাজ্যে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন কোভিড হাসপাতালের পাশাপাশি ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালেও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হয়। সঞ্জীবন হাসপাতাল সূত্রে খবর এখনো পর্যন্ত পাঁচ হাজার রোগীর চিকিৎসা হয়েছে যাদের মধ্যে দেড় হাজার রোগীকে আইসিসিইউতে রেখে চিকিৎসা করা হয়েছে।
সরকারি নির্দেশ মেনে এদিন হাসপাতালে টিকাকরণ হয় এবং টিকা দেওয়ার পর প্রত্যেককেই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতালে করণা আক্রান্ত রোগীদের চিকিৎসা করার পাশাপাশি টিকাকরণের কাজ শুরু হওয়ায় খুশি সঞ্জীবন হাসপাতালের অধিকর্তা ডাঃ শুভাশিষ মিত্র এবং ডালিয়া মিত্র। সঞ্জীবন হাসপাতালকে টিকাকরনের জন্য বেছে নেওয়ায় তারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। এদিন দুই চিকিৎসক সকলকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানান।

Post a Comment